You have reached your daily news limit

Please log in to continue


৩৩ হাজার দরিদ্র পরিবার পাবে আস-সুন্নাহর ইফতার সামগ্রী

রমজান মাসকে সামনে রেখে দেশের ৩৩ হাজার ৩০০ দরিদ্র পরিবারের জন্য ২৩৩ মেট্রিক টন ইফতার সামগ্রী প্রস্তুত করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। নির্বাচনকালীন ছুটির মধ্যে প্রতিষ্ঠানটির স্কিল বিভাগের শিক্ষার্থীরা ইফতার প্যাকেজিংয়ের কাজে অংশ নিচ্ছেন।

দেশের ৬৪ জেলার ৬২৭টি স্পটে একযোগে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। এই কর্মসূচির আওতায় উপকৃত হবেন মোট ৩৩ হাজার ৩০০ দরিদ্র ও অসচ্ছল পরিবার।

প্রতিটি ইফতার প্যাকেজে থাকছে ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি খেজুর ও ১ কেজি মুড়ি। রমজানে দরিদ্র পরিবারগুলো যেন সহজে ইফতার ও সেহরি করতে পারেন তাই প্রত্যেক পরিবারের প্রয়োজন বিবেচনায় এসব সামগ্রী নির্ধারণ করা হয়েছে।

রমজানের তাৎপর্য ও আমল বৃদ্ধির লক্ষ্য নিয়ে এবার ইফতার প্যাকেজের সঙ্গে নতুন সংযোজন হিসেবে দেওয়া হচ্ছে ‘মাহে রমজানের ২৭ আমল’ শীর্ষক একটি বই। উপহার হিসেবে দেওয়া এই বইটির মাধ্যমে রোজাদাররা রমজানের গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে ধারণা পাবেন বলে আশা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন