You have reached your daily news limit

Please log in to continue


রোজার আগে খেজুরের বাজারে ভিড়ভাট্টা

রোজার বাকি আর কয়েকদিন; এর মধ্যে ইফতারির অন্যতম অনুষঙ্গ খেজুরের বাজারে ভিড় বেড়েছে। ক্রেতা-বিক্রেতাদের দাম হাঁকাহাঁকিতে সরগরম হয়ে উঠেছে বাজার।

শনিবার বিকালে রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেট এবং মার্কেটের সামনে অস্থায়ী খেজুরের দোকানগুলোতে ভিড় দেখা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য লম্বা ছুটিতে অনেকেই ঢাকার বাইরে গ্রামের বাড়িতে ভোট দিতে গিয়েছিলেন। অনেকেই ফিরেছেন, কেউ কেউ ফিরছেন।

বাজার ঘুরে দেখা গেছে, হরেক নাম, স্বাদ আর আকৃতির খেজুরের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ক্রেতারাও আগ্রহ নিয়ে নাম আর দাম জানতে চাইছেন।

বিক্রেতারা বলছেন, এ বছর খেজুরের দাম গতবারের মতোই। তবে ক্রেতারা বলছেন, খেজুরের দাম বাড়তি।

কারওয়ান বাজারে খেজুর কিনতে আসা বেসরকারি চাকুরে আকাশ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খেজুরের দাম বাড়তি। মোটামুটি মানের এক কেজি খেজুর কিনলাম ৬০০ টাকায়। বিক্রেতা ৭০০ টাকা দাম হাঁকিয়েছিল। দরদাম করে কিনলাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন