তারেক রহমান জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের বাসায় যাচ্ছেন রোববার
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০০
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়কের বাসায় যাচ্ছেন।
রোববার সন্ধ্যা ৭টায় জামায়াত আমির শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় এবং রাত ৮টায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বেইলি রোডের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান।
শনিবার বিএনপির মিডিয়া সেলের একজন কর্মকর্তা তার এই কর্মসূচির তথ্য দিয়েছেন।
বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২০৯ আসনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। জামায়াত ৬৮ ও এনসিপি ৬ আসন পেয়ে বিরোধী দলে বসতে যাচ্ছে।
- ট্যাগ:
- রাজনীতি
- রাজনৈতিক দল
- রাজনৈতিক পদক্ষেপ