You have reached your daily news limit

Please log in to continue


রাত জাগার অভ্যাস কি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়

বর্তমান ব্যস্ত জীবনে রাত জেগে পড়াশোনা, কাজ করা, মোবাইল স্ক্রিনে ডুবে থাকা বা টেলিভিশন দেখা মানুষের জীবনে স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণদের মধ্যে রাত জাগা অভ্যাস বেশ প্রচলিত। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, এই অভ্যাস দীর্ঘ মেয়াদে আমাদের হৃৎস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
যাঁরা স্বাভাবিকভাবে দেরিতে ঘুমাতে যান ও দেরিতে ওঠেন, তাঁদের মধ্যে হৃদ্‌রোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। প্রায় তিন লাখ মানুষের তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা লক্ষ করেন, রাত জাগা মানুষের মধ্যে হৃদ্‌রোগজনিত জটিলতার ঝুঁকি প্রায় ১৫–১৬ শতাংশ পর্যন্ত বেশি হতে পারে।

এর প্রধান কারণ হিসেবে গবেষকেরা দায়ী করছেন দেহঘড়ির ব্যাঘাত। আমাদের শরীর স্বাভাবিকভাবে দিনের আলো ও অন্ধকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করে। রাত জেগে থাকলে ও দেরিতে ঘুমালে এই স্বাভাবিক ছন্দ বিঘ্নিত হয়। ফলে হরমোনের নিঃসরণ, রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা এবং হৃদ্‌যন্ত্রের কাজের ওপর প্রভাব পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন