৪৭ বছর পর লালমনিরহাটের সব আসনে জিতলেন বিএনপির প্রার্থীরা
প্রথম আলো
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৫
লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনের মধ্যে লালমনিরহাট–১ ও লালমনিরহাট–২ আসনে ৪৭ বছর পর এবং লালমনিরহাট–৩ আসনে ২৫ বছর পর বিএনপির মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন।
লালমনিরহাট–১ (হাতীবান্ধা ও পাটগ্রাম) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মো. হাসান রাজীব প্রধান। তিনি ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আনোয়ারুল ইসলাম ১ লাখ ২৯ হাজার ৫৭২ ভোট পেয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, লালমনিরহাট–১ (হাতীবান্ধা ও পাটগ্রাম) আসনে ৪৭ বছর আগে ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী নুরুজ্জামান ২৩ হাজার ৭২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের (মালেক) মনোনীত আবিদ আলী। তিনি ২০ হাজার ২৮৬ ভোট পান।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১০ মাস আগে
১ বছর, ১০ মাস আগে