যুক্তরাষ্ট্রের অভিবাসনবিরোধী আইন প্রয়োগকারী সংস্থা (আইসিই, যা আইস নামে পরিচিত) যুক্তরাষ্ট্রজুড়ে আটককেন্দ্র নির্মাণ ও পরিচালনায় ৩ হাজার ৮৩০ কোটি ডলার খরচ করার পরিকল্পনা করছে। গত বৃহস্পতিবার নিউ হ্যাম্পশায়ারের গভর্নর কেলি আয়োটের কার্যালয় থেকে প্রকাশিত একটি পরিকল্পনা পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে।
গভর্নরের দপ্তর থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন সিনেটে এক শুনানির পর আয়োট একটি তদন্ত করেন। ওই তদন্ত শেষ হওয়ার পর বৃহস্পতিবার মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নথিটি সরবরাহ করেছে।