You have reached your daily news limit

Please log in to continue


চীনে নবদম্পতির আশীর্বাদে বিয়েতে রসুন উপহার

খাবারের স্বাদ বাড়াতে বিশ্বজুড়ে রসুনের জনপ্রিয়তা অনেক। তবে কোনো কোনো দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গেও জড়িয়ে আছে রান্নার এই উপাদান। চীনের কথাই ধরা যাক। দেশটির দক্ষিণে গুয়াংডং প্রদেশে বহুকালের একটি ঐতিহ্য হলো বিয়েতে কনেপক্ষ থেকে বরপক্ষকে রসুন উপহার দেওয়া। তাদের বিশ্বাস, এতে করে অশুভ শক্তি দূর হয়। ঘরে বিরাজ করে ইতিবাচক শক্তি।

চীন আসলে বিশ্বে রসুনের সবচেয়ে বড় উৎপাদক। ভোক্তা হিসেবেও সবচেয়ে এগিয়ে দেশটি। আদা, পেঁয়াজ কলি ও ধনেপাতার পাশাপাশি বিশাল দেশ চীনের প্রায় সব অঞ্চলে রান্নার এই উপাদান ব্যবহার করা হয়। আর চীনের ঐতিহ্যবাহী যে চিকিৎসাশাস্ত্র রয়েছে, সেখানেও মনে করা হয়, রসুন রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় আর হৃদ্‌যন্ত্র ভালো রাখে। একই সঙ্গে কমায় শরীরের প্রদাহ।

মূল কথায় ফেরা যাক। শুরুতেই বিয়ের যে রীতির কথা বলা হয়েছে, সেটি গুয়াংডং প্রদেশের গ্রামীণ হাক্কা অঞ্চলের। সেখানে বিয়ের দিন কনের পরিবারের লোকজন রসুনসহ বিভিন্ন ধরনের রান্নার উপকরণ বাহারি সাজে সাজান। তারপর লাল ফিতায় বেঁধে পাঠিয়ে দেন বরের বাড়িতে। এই উপহারকে নবদম্পতির ভবিষ্যতের জন্য আশাবাদ ও আশীর্বাদের একটি স্মারক হিসেবে মনে করা হয়।  

একটু বিশদভাবে চীনাদের কাছে এসব উপকরণের গুরুত্ব জেনে নেওয়া যাক। বরের বাড়িতে যাওয়া উপহারের মধ্যে রসুন ছাড়াও থাকে ধনেপাতার মতো একধরনের উপকরণ। চীনাদের বিশ্বাস, এটি কনেকে নতুন সংসারে পরিশ্রমী করে তোলে। থাকে পেঁয়াজের কলি। এটি কনের সুস্থ সন্তান লাভের আকাঙ্ক্ষাকে প্রকাশ করে। আর সংসারে খরচ–খরচার বিষয়ে কনেকে পটু করে তোলে রসুন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন