You have reached your daily news limit

Please log in to continue


বিয়ের আগের রাতে বলেছিলাম, ‘কবুল বলব না’: স্পর্শিয়া

দুই বছর আগে ভালোবাসা দিবসে কক্সবাজারের সমুদ্রসৈকতে ঘরোয়া আয়োজনে নতুন জীবনের পথচলা শুরু করেছিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

শনিবার ভালোবাসা দিবস ও এই অভিনেত্রীর দ্বিতীয় বিবাহবার্ষিকী। দিনটি ঘিরে বিয়ের দিনের স্মৃতি ও বিয়ের পরের সংসার জীবনের কাটানো অভিজ্ঞতা নিয়ে গ্লিটজের সঙ্গে গল্প করেছেন স্পর্শিয়া।

২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি ব্যবসায়ী সৈয়দ রিফাত নাওঈদ হোসেনকে বিয়ে করেছেন স্পর্শিয়া। তাদের বিয়ে হয়েছিল কক্সবাজারের একটি রিসোর্টে।

বিয়ের আয়োজন নিয়ে স্পর্শিয়া বলেন, “আমাদের ডেস্টিনেশন ওয়েডিং হয়েছিল কক্সবাজারে। শুধুমাত্র পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে একেবারেই ঘরোয়া পরিবেশে বিয়েটা করতে চেয়েছিলাম। অনেকটা ছুটির আমেজে, গোপনীয়তা বজায় রেখে আয়োজন শেষ করতে চেয়েছিলাম। পাপারাজ্জিদের এড়িয়ে চলার ইচ্ছাও ছিল। যদিও শেষ পর্যন্ত মানুষজন জেনেই গিয়েছিল।”

তিনি জানিয়েছেন, বিয়ে ঘিরে দুই পরিবারের সদস্যরাই দেশের বাইরে থেকে এসে একত্রিত হয়েছিলেন।

“আমরা অনেক বছর পর পরিবারের সবাই একসঙ্গে হয়েছিলাম। এটা আমার জীবনের সবচেয়ে বড় ও সুন্দর মুহূর্তগুলোর একটি। একইভাবে আমার স্বামীর পরিবারের সদস্যরাও বিভিন্ন দেশ থেকে এসেছিলেন।”

বিয়ের আগের রাতের এক মজার তথ্য জানান স্পর্শিয়া।

“আমি খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম। একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম, ভয় পাচ্ছিলাম। বিয়ের আগের রাতে নাওঈদকে বলেছিলাম, আমি বিয়েটা করতে চাই না। তখন সে খুব শান্তভাবে বলেছিল অসুবিধা নেই, আমরা রেডি হয়ে স্টেজে ছবি তুলব, মজা করব, বিয়ে করতেই হবে এমন নয়।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন