ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে বৃষ্টির শঙ্কা

ডেইলি স্টার প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯

খেলার বাইরের ইস্যুতে অনিশ্চতায় ছিলো টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের আলোচিত ম্যাচ। সেই অনিশ্চয়তা কাটলেও এবার নতুন বিড়ম্বনা অপেক্ষায়। লড়াইয়ের দুই দিন আগে পর্যন্ত কলম্বোর আকাশ মূলত পরিষ্কারই ছিল। তবে শ্রীলঙ্কা আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এর ফলে রবিবার সন্ধ্যার এই হাইভোল্টেজ বিশ্বকাপ ম্যাচে বৃষ্টির প্রবল শঙ্কা আছে।


কলম্বোর খেত্তারামা এলাকায় অবস্থিত গুরুত্বপূর্ণ ভেন্যু আর প্রেমাদাসায় রবিবারের আবহাওয়ার পূর্বাভাস বলছে, দিনের শুরুতে আবহাওয়া গরম ও আর্দ্র থাকবে এবং তাপমাত্রা ৩০° থেকে ৩১° সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে বিকেল জুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার সম্ভাবনা প্রায় ৫০-৭০ শতাংশ।


স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও, নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে ভারী বজ্রবৃষ্টির আভাস আছে। এর ফলে টস বিলম্বিত হতে পারে অথবা ওভার কমিয়ে খেলা হতে পারে। রাত ৮টার পর আকাশ কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকলেও রাতভর হালকা বৃষ্টির শঙ্কা থেকেই যাচ্ছে।


তবে প্রেমাদাসা স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত আধুনিক এবং সেখানকার মাঠকর্মীরা কলম্বোর ক্রান্তীয় বৃষ্টিপাত মোকাবিলায় দক্ষ। অন্যান্য অনেক আন্তর্জাতিক মাঠের মতো শুধু পিচ নয়, প্রেমাদাসায় পুরো খেলার মাঠ ঢেকে রাখার মতো পর্যাপ্ত কভার রয়েছে। এটি শুরুতেই আউটফিল্ডকে ভিজে যাওয়া থেকে রক্ষা করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও