নির্বাচনে সুস্পষ্টভাবে কারচুপি হয়েছে: নাহিদ ইসলাম
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫১
নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফল কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় নির্বাচন-পরবর্তী ১১ দলীয় নির্বাচনী জোট আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
নাহিদ বলেন, ‘আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট। এই নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে। ভোট একটা পর্যায় পর্যন্ত সুষ্ঠুভাবে হয়েছিল, আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু ফলাফল যখন ঘোষণা করার সময় হয়েছে, ওই সময়টাতে স্পেসিফিক (সুনির্দিষ্ট) অনেকগুলো আসনকে টার্গেট (লক্ষ্য) করে ফলাফল পরিবর্তন করা হয়েছে।’