You have reached your daily news limit

Please log in to continue


রাত দুইটায় সালমানের ফোন, বিছানায় দাঁড়িয়ে পড়েছিলেন বরুণ

গত তিন বছরে উল্লেখযোগ্য সাফল্যের ধারায় রয়েছেন বলিউড তারকা সানি দেওল। প্রথমে ‘গদর ২’ ব্লকবাস্টার, এরপর ‘জাঠ’-এর সফলতা আর এখন প্রেক্ষাগৃহ দাপিয়ে বেড়াচ্ছে ‘বর্ডার ২’। তবে ছবি মুক্তির আগে ট্রোলারদের নিশানায় পড়তে হয়েছিল বরুণ ধাওয়ানকে। মুক্তির পর ছবির সাফল্যই সেই সমালোচনার জবাব দিয়েছে। বরং ছবিতে তাঁর অভিনয়ই পেয়েছে সবচেয়ে বেশি প্রশংসা।

গতকাল বৃহস্পতিবার মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে আয়োজিত ‘বর্ডার ২’-এর সাফল্য উদ্‌যাপন সংবাদ সম্মেলনে নিজেদের অনুভূতির কথা জানান সানি ও বরুণ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আহান শেঠি, মোনা সিং, অন্যা সিং, সোনম বাজওয়া, মেধা রাণা, পরিচালক অনুরাগ সিং এবং প্রযোজক ভূষণ কুমার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন