গাজীপুরে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

bangla.thedailystar.net প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২১

গাজীপুরের কোনাবাড়ী আমবাগ এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। 


আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। 


কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা শাহীন আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 


তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও