You have reached your daily news limit

Please log in to continue


আর কোনো আফসোস থাকবে না : চমক

বর্তমান সময়ের ছোট পর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। অভিনয়ে যেমন তিনি সরব, ঠিক তেমনই সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভক্তদের মাতিয়ে রাখেন নিজের সমসাময়িক ভাবনা আর স্পষ্টভাষী মন্তব্যে। বসন্ত আর ভালোবাসার দ্বৈত আবহে এবার চমক মাতলেন এক ভিন্ন আবেগে। নিজের প্রিয় মানুষের প্রতি আজন্মকাল পাশে থাকার এক আকুল আর্জি জানিয়েছেন তিনি।

ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে চমক তার ভালোবাসার সংজ্ঞাকে নতুন করে তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ‘এখন আমার কাছে ভালোবাসা মানে পুরনো মানুষটাকে প্রতিদিন নতুন করে খুঁজে নেয়া, পাশে থাকা, যত্ন করা।’

ভবিষ্যতের এক সুন্দর মুহূর্তের কল্পনা করে অভিনেত্রী আরও বলেন, ‘ভালোবাসার মাসে প্রিয় মানুষটিকে বলতে চাই, আমার ৬০তম বসন্তে, আমার কুচকে যাওয়া হাত তোমার হাতে রেখে বসন্ত বিকেল উদযাপন করতে চাই। নরওয়ের শেষ গ্রামে বসে একটা কফি আর ক্রোসেন্ট খেতে খেতে দেখতে চাই অপার্থিব সূর্যাস্ত।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন