ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার দ্বারপ্রান্তে থাকা বিএনপি তার নেতাকর্মীদের প্রকাশ্য উদযাপন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
দলটির চেয়ারম্যান তারেক রহমান সারা দেশে জুমার নামাজের পর বিশেষ দোয়া আয়োজনের নির্দেশ দিয়েছেন।
তিনি দলীয় নেতা ও সমর্থকদের দেশের কোথাও কোনো বিজয় মিছিল বা সমাবেশ আয়োজন না করার আহ্বানও জানিয়েছেন।
বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানিয়েছেন।