You have reached your daily news limit

Please log in to continue


দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়।’

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৬ মিনিটে নিজের ভেরফাইয়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম।

মির্জা ফখরুল তাঁর পোস্টে লিখেছেন, ‘সর্ব শক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়।’

মির্জা ফখরুল লিখেছেন, তিনি ১৯৭১ সালের লাখো শহীদদের স্মরণ করছেন। স্মরণ করছেন বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। স্মরণ করছেন, ইলিয়াস আলী, সুমনসহ হাজারো নেতা–কর্মীকে, যাঁরা আজ নেই। স্মরণ করছেন, জুলাই শহীদদের, যাঁদের ত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ।

মির্জা ফখরুল উল্লেখ করেন, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শুক্রবার সব প্রকার বিজয় মিছিল থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। পরিবর্তে বাদ জুম্মা নিজ নিজ এলাকায় দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানানো হলো।

মির্জা ফখরুল লিখেছেন, ‘দায়িত্ব অনেক বেড়ে গেলো। আমার জন্য দোয়া করবেন যাতে প্রতিশ্রুতি রক্ষা করতে পারি এবং আপনাদের জন্য কাজ করতে পারি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন