You have reached your daily news limit

Please log in to continue


সারাদেশে শান্তিপূর্ণভাবে শেষ হলো ভোটগ্রহণ

সারাদেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের নির্বাচনী কেন্দ্রগুলোতে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।  

সারাদিন কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই নারী-পুরুষ ও প্রবীণ ভোটারদের ছিল দীর্ঘ সারি। এছাড়া এবারের ভোটে সারাদেশে নারীর ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

ভোটাররা বলেছেন, উৎসবমুখর পরিবেশে তারা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন। এবার ভোট দিতে কোনো বাধা ছিল না। এবারের পরিবেশে ভয় ছিল না, শান্তিতেই ভোট দিয়েছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন