মারা গেছেন অভিনেতা তিনু করিম

www.ajkerpatrika.com প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৩

মারা গেছেন ছোট পর্দার অভিনেতা তিনু করিম। আজ দুপুরে বরিশালের গ্রামের বাড়িতে মৃত্যু হয় তাঁর। তিনুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।


বেলা দেড়টার দিকে ফেসবুকে রাশেদ মামুন অপু লেখেন, ‘অভিনেতা তিনু করিম কিছুক্ষণ আগে ইন্তেকাল করলেন। সুস্থ হয়ে বাড়ি (বরিশাল) গেল। আজকে ভোট দিয়ে বাসায় আসার পরপরই...। তোর সুস্থতার জন্য আমাদের সবার মিলিত যুদ্ধটা উদ্‌যাপন করব ভাবলাম। সেই সুযোগটাই তুই দিলি না বন্ধু।’


গত বছরের ৮ নভেম্বর বরিশালের গ্রামের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনু করিম। শ্বাসকষ্ট বাড়লে তাঁকে ঢাকায় আনা হয়, আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৩ ডিসেম্বর লাইফ সাপোর্টে নেওয়া হয় তিনুকে। ৪০ দিন হাসপাতালে কাটানোর পর গত জানুয়ারির প্রথম সপ্তাহে সুস্থ হয়ে বাসায় ফেরেন তিনু করিম। কিন্তু সুস্থতার মধ্যেই হার্ট অ্যাটাক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও