You have reached your daily news limit

Please log in to continue


১২টা পর্যন্ত ৩২৭৮৯ কেন্দ্রে ভোটের হার ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার। আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয় সকাল সাড়ে ৭টায়। বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এটি প্রথম সংসদ নির্বাচন। এই নির্বাচনে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখেরও বেশি।

আজ দেশের ২৯৯ সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছিল ইসি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এই নির্বাচনে মোট দুই হাজার ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন