প্রশাসন পেশাদার হলে অভিযোগ থাকবে না : সারজিস আলম

ঢাকা পোষ্ট পঞ্চগড় প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় ঐক্য নির্বাচনী জোটের মনোনীত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলম বলেছেন, আমরা চাই একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। প্রশাসন যদি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে, তাহলে আমাদের কোনো অভিযোগ থাকবে না।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বাবা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন।


সারজিস আলম জানান, উৎসবমুখর পরিবেশে তিনি পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রতীক ‘শাপলা কলি’তে ভোট দিয়েছেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, অভ্যুত্থানের পর বহু শহীদের আত্মত্যাগের বিনিময়ে যে নতুন গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রত্যাশা তৈরি হয়েছে, তার প্রতিফলন ঘটবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। প্রত্যেকটি কেন্দ্রে যেন স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশ বজায় থাকে। প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট সবাই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে আমরা সর্বোচ্চ পেশাদার আচরণ প্রত্যাশা করছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও