উৎসবমুখর ভোটকেন্দ্র, ৭০–৮০ শতাংশ ভোট পড়তে পারে: সালাহউদ্দিন আহমদ

www.ajkerpatrika.com কক্সবাজার জেলা প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯

দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে পেরে আবেগাপ্লুত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘কক্সবাজারে ভোটকেন্দ্রগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে।’ ভোটার উপস্থিতি সন্তোষজনক উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ‘শেষ পর্যন্ত ৭০ থেকে ৮০ শতাংশ ভোট পড়তে পারে।’


কক্সবাজারে নিজ এলাকায় ভোট প্রদান শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমে এসব কথা বলেন। বাইরে সাংবাদিকদের তিনি বলেন, ‘দেশে এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে তার গণতান্ত্রিক অধিকার চর্চা ও ভোগ করতে পারবেন।’ সমৃদ্ধি, অগ্রগতি ও সুশাসন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।


জাতিকে বিভক্ত করার যেকোনো চেষ্টা ব্যর্থ হবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়েই গণতন্ত্রের যাত্রা এগিয়ে নিতে হবে। বিভাজনের রাজনীতি নয়, ঐক্যবদ্ধ উদ্যোগই হতে পারে দেশের ভবিষ্যতের ভিত্তি।’


তিনি জানান, তাঁর ৩৫ বছর বয়সী ছেলে এবার প্রথম ভোট দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে প্রবাসীরাও ভোট দিতে এসেছেন বলে দাবি করেন তিনি। তাঁর ভাষায়, কেন্দ্রগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, অধিকাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে তিনি আশা করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও