You have reached your daily news limit

Please log in to continue


জয়ের ব্যাপারে আশাবাদী, জনগণের রায় মেনে নেব: নাহিদ

সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের অন্যতম শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বাড্ডার এ কে এম রহমতউল্লাহ্ কলেজে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘আমি সবাইকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানাই। গত ১৬ বছরে সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ ছিল না। তাই ভোটের মাধ্যমে গণতন্ত্রে ফেরার সুযোগ এসেছে।’

বিভিন্ন স্থানে বাধা দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, ‘বিভিন্ন এলাকায় আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। তবে আমরা এসব প্রতিকূলতাকে গুরুত্ব দিচ্ছি না। আমরা ভোটকেন্দ্র পাহারা দেব।’

সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করে নাহিদ বলেন, ‘নির্বাচনে জয়ের লক্ষ্যেই ১১ দলীয় জোট গঠিত হয়েছে। মানুষ যদি অবাধ ও সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, তবে আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছি।’

ফলাফল যা-ই হোক, তা মেনে নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। তবে জনগণের রায় আমরা মেনে নেব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন