You have reached your daily news limit

Please log in to continue


আমরা ১৮ কোটি জনগণের সরকার গঠনের ব্যাপারে আশাবাদী

যুবসমাজের আশা, এই ভোট সুষ্ঠু হোক, গ্রহণযোগ্য হোক। আমরা চাই, এমন সরকার হোক যারা ব্যক্তি, পরিবার কিংবা দলের হবে না। তারা ১৮ কোটি জনগণের সরকার হবে। সেই সরকার গঠনের ব্যাপারে আমরা আশাবাদী। এ কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ সকাল ৮টায় রাজধানী ঢাকার মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ভোটকেন্দ্রে ভোট দিয়ে এ কথা বলেন তিনি।

ভোট দিয়ে জামায়াত আমির বলেন, গত দেড়যুগ দেশবাসী ভোট দিতে পারে নাই। আমিও পারি নাই। ২০১৪, ২০১৮, ২০২৪ সালে জেলে ছিলাম। ভোট দেয়ার সুযোগ হয় নাই। এই তিনটি ভোট হারানোর পর মহান আল্লাহ আমাদের ভোট দেয়ার সুযোগ দিয়েছেন।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী হিসেবে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন