‘ভয়ের কিছু নেই, ভোট হবে উৎসবের’: হাসনাত আবদুল্লাহ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩

কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কেন্দ্রে ভোট দিয়েছেন। তিনি ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত হওয়ার আশা প্রকাশ করেছেন।


বৃহস্পতিবার সকাল ৮টায় দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে লাইন দাঁড়িয়ে ভোট দেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।


ভোট দেওয়া শেষে হাসনাত সাংদিকদের বলেন, “এখনো পর্যন্ত কোনো কেন্দ্র থেকে কোনো প্রক্রিয়াগত জটিলতার কথা আমার কাছে আসেনি। আমরা যেকোনো ধরনের শঙ্কা ও সহিংসতা মুক্ত থাকতে চাই।


“ভোট ভয়ের কিছু নেই, ভোট হবে উৎসবের। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। যার যাকে ইচ্ছা তাকেই ভোট দেবে। দেবিদ্বারে আমরা সামাজিক সৌহার্দ্য বজায় রাখবো।”


কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কুমিল্লা জেলার ১১টি আসনে সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শুরু হয়েছে।


সকাল সাড়ে ৭টা থেকে জেলার ১৪৯১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিভিন্ন আসনের কেন্দ্রগুলোতে নারী এবং পুরুষ ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও