You have reached your daily news limit

Please log in to continue


রাজধানীতে চালের দোকানে ভোটারদের টাকা দিচ্ছিলেন জামায়াত নেতা, কারাদণ্ড

রাজধানীর সূত্রাপুরে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছেন স্থানীয় জনতা। তাঁকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আটক ব্যক্তির নাম সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিব।

ঢাকা-৬ আসনের সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে বুধবার এ ঘটনা ঘটে। সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন) সুমন নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৪৪ নম্বর ওয়ার্ডের একটি চালের দোকানে মো. হাবিব ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন- এমন অভিযোগে স্থানীয় লোকজন তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। পরে খবর পেয়ে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছান। এ সময় তাঁকে দুই দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন