You have reached your daily news limit

Please log in to continue


নির্বাচনী প্রচারের মিডিয়া কভারেজে ভারসাম্য রাখতে পারেনি গণমাধ্যম: মিডিয়া ওয়াচ

মূলধারার গণমাধ্যমগুলো রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণামূলক সংবাদে গত ১৮ দিনে মিডিয়া কভারেজে জামায়াতে ইসলামীর চেয়ে তুলনামূলক বেশি গুরুত্ব দিয়েছে বিএনপিকে। ৯টি প্রিন্ট, ৫ টি অনলাইন ও ৭টি ইলেকট্রনিক মিডিয়াকে অন্তর্ভুক্ত করে মিডিয়া কভারেজের বিশ্লেষণে এমন পর্যবেক্ষণ তুলে ধরেছেন ‘মিডিয়া ওয়াচ বাংলাদেশ’-এর রিসার্চ কো-অর্ডিনেটর প্লাবন তারিক।

আসন্ন নির্বাচনের নির্বাচনী প্রচারের গত ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১৮ দিনের সংবাদ বিশ্লেষণ করে এ উপাত্ত প্রকাশ করা হয়েছে।

আজ বুধবার বেলা ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মিডিয়া ওয়াচ বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে ‘নির্বাচনী প্রচারণা সংশ্লিষ্ট সংবাদের তুলনামূলক বিশ্লেষণের ডাটা প্রকাশ’ শীর্ষক অনুষ্ঠানে এ চিত্র তুলে ধরা হয়।

দুটি দলের নির্বাচনী প্রচারমূলক কার্যক্রমের মোট ২১টি গণমাধ্যমের সংবাদ কভারেজের ১৮ দিনের তথ্য বিশ্লেষণ করেছে মিডিয়া ওয়াচ বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে জানানো হয়,৯টি প্রিন্ট গণমাধ্যমে বিএনপির নির্বাচনী সংবাদ প্রকাশ করেছে মোট ৭৪৭ টি, জামায়াতের ৩৬৪ টি। ২৩ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রকাশিত ৯টি প্রিন্ট পত্রিকায় ছবি প্রকাশিত হয় বিএনপির ৬৬৬ টি, জামায়াতে ইসলামীর ৩৬২ টি। ২২ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৫টি অনলাইন গণমাধ্যমে বিএনপির প্রচারের সংবাদ প্রকাশ করা হয় ১ হাজার ৪৯৮টি ও জামায়াতের ৮২৭ টি। ইলেকট্রনিক ছয়টি মিডিয়াতে (টিভি) সন্ধ্যা ও রাতের বুলেটিনে গড় প্রচার বিএনপির ১০৫ মিনিট ও জামায়াতে ইসলামীর ৫৪ মিনিট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন