স্ট্রেস ও অ্যাংজাইটি কমাতে সাহায্য করবে এই ৫ খাবার
ইন্টারভিউ রুমে যাওয়ার আগে বারবার বাথরুমে যাওয়া কিংবা ডেটে গিয়ে হঠাৎ পেটের ভেতর ঝড় ওঠা,সামান্য অস্বাভাবিকতায় বুক ধড়ফড় এই অভিজ্ঞতাগুলো খুব চেনা। দৈনন্দিন জীবনে সামান্য অস্বাভাবিক কিছু ঘটলেই স্নায়ুর উত্তেজনা বেড়ে যায়।
এগুলো কিন্তু হালকা কোনো ব্যাপার নয়। অনেকেই নিয়মিত অ্যাংজাইটি অ্যাটাকে ভোগেন, তবে বুঝতে পারেন না কীভাবে তা সামলাবেন। সব সময় মেডিটেশন করা বা দীর্ঘ রিল্যাক্সেশন সেশন নেওয়া সম্ভব হয় না। কিন্তু জানেন কি-কিছু নির্দিষ্ট খাবার স্নায়ুর চাপ কমাতে সাহায্য করতে পারে।
চলুন জেনে নেওয়া যাক, কোন খাবারগুলো মানসিক উদ্বেগ কমাতে সাহায্য করে -
গ্রিন টি
মানসিক উদ্বেগ কমাতে গ্রিন টি কার্যকর একটি পানীয়। এতে থাকা বিশেষ অ্যামিনো অ্যাসিড, বিশেষ করে এল-থিয়ানিন, স্নায়ুর উত্তেজনা কমাতে সাহায্য করে এবং মস্তিষ্ককে শান্ত রাখে। নিয়মিত গ্রিন টি পান করলে মনোযোগ বাড়ে, অস্থিরতা কমে এবং মানসিক চাপ কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা যায়।
ডার্ক চকোলেট
উদ্বেগ সামলাতে হিমশিম খেলে ডার্ক চকোলেট খেতে পারেন। হঠাৎ অস্থিরতা বাড়লে এক টুকরো ডার্ক চকোলেট আপনার মুড দ্রুত কিছুটা হালকা হতে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- খাবার
- স্ট্রেস দূর