প্রতিশোধ নিয়ে ভারতকে হুংকার দিয়ে রাখলেন পাকিস্তানি ওপেনার
প্রথম দেখায় পাকিস্তানকে ভড়কে দিয়েছিল যুক্তরাষ্ট্র। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরেছিল এশিয়ার দলটি। প্রায় দুই বছর পর আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই সে হারের প্রতিশোধ নিল পাকিস্তান। গতকাল মোনাঙ্ক প্যাটেলের দলকে ৩২ রানে হারিয়েছে তারা। এই জয়ের পর ভারতকে হুংকার দিয়ে রাখলেন পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের পর ফারহান বলেন, ‘টানা দুটি ম্যাচ জিতে টেবিলের শীর্ষে থাকার পর এমনিতেই আত্মবিশ্বাস বেড়ে যায়। সামনে যে ম্যাচটি (ভারতের বিপক্ষে) আসছে, সেটি খুব বড় কিছু নয়। আমরা তো প্রথমবার ভারতের বিপক্ষে খেলছি না, আগেও খেলেছি। এবার আমরা ভিন্ন মানসিকতা নিয়ে মাঠে নামব। আপনারা আমাদের পরিবর্তনটা দেখেছেন। মাঝের ওভারে আমাদের লড়াই দেখেছেন। দেখেছেন শাদাব রান করছে, নওয়াজ রান করছে। আশা করি, ভারতের বিপক্ষে আমাদের খেলা উপভোগ করবেন।’
- ট্যাগ:
- খেলা
- টি-টোয়েন্টি বিশ্বকাপ