কানাডায় স্কুলে ভয়াবহ গুলি, বন্দুকধারীসহ নিহত ৮

www.ajkerpatrika.com কানাডা প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি মাধ্যমিক বিদ্যালয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে সংঘটিত এই ঘটনায় বন্দুকধারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ছাড়া আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।


রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) বরাত দিয়ে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এই হামলা শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ করেই স্কুলে গুলির শব্দ শোনা গেলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল।


পুলিশি বিবৃতিতে জানানো হয়েছে, নিহত আটজনের মধ্যে একজন স্বয়ং বন্দুকধারী। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, পুলিশের অভিযানের সময় সন্দেহভাজন ওই হামলাকারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এলোপাতাড়ি গুলি চালানোর পর হামলাকারী আত্মহত্যা করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও