You have reached your daily news limit

Please log in to continue


রোজায় তেল, ডাল, চিনির সঙ্গে ছোলা ও খেজুর বিক্রি করবে টিসিবি

পবিত্র রমজান মাসে সারা দেশে ট্রাকে করে পণ্য বিক্রি (ট্রাক সেল) করবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রোজায় টিসিবির নিয়মিত পণ্যের পাশাপাশি ছোলা ও খেজুরও বিক্রি করা হবে। ট্রাকে পণ্য বিক্রির পাশাপাশি স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমেও পণ্য বিক্রি করবে টিসিবি।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে টিসিবি। এতে বলা হয়, সারা দেশে ভর্তুকি মূল্যে স্মার্ট কার্ডধারী পরিবারের কাছে পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি রমজান মাসে ট্রাক সেলের মাধ্যমে ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে।

টিসিবির এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, আগামী ১৮ ফেব্রুয়ারি রোজা শুরু হতে পারে। এর আগের দিন অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি থেকে টিসিবির ট্রাক সেল কার্যক্রম শুরু হতে পারে। অন্যদিকে সারা দেশে এখন পর্যন্ত ৬৬ লাখ স্মার্ট পরিবার কার্ড সক্রিয় রয়েছে। তারাও রোজার মাসে টিসিবির পণ্য কিনতে পারবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন