আমি সরে দাঁড়াতে চাই: ঢাবি উপাচার্য
প্রথম আলো
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেছেন, তিনি তাঁর দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান।
আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিয়াজ আহমেদ খান এ কথা বলেন। তিনি বলেন, ‘...আমি এখন মনে করছি যে, এটি একটি দায়িত্ব পালনের পর্বে আমরা একটি ভালো পর্যায়ে এসেছি এবং আমি সরে দাঁড়াতে চাই।’
নিয়াজ আহমেদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির প্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় যেকোনো বড় সিদ্ধান্ত, কার্যাবলি জাতির সামনে উপস্থাপন করে। সেই ধারাবাহিকতায় আজ তিনি উপস্থিত হয়েছেন। তিনি উপাচার্য পদের বিষয়ে তাঁরা পরিকল্পনা জানাতে এসেছেন।