‎জঙ্গি হামলার তীব্র আশঙ্কাবোধ করছি না, তবে উড়িয়েও দিচ্ছি না: আইজিপি

www.ajkerpatrika.com প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৩

এবারের জাতীয় সংসদ নির্বাচনে জঙ্গি হামলার তীব্র আশংকাবোধ করছেন না, তবে উড়িয়েও দিচ্ছেন না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ‎তবে নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের হুমকি নেই বলেও জানান পুলিশপ্রধান।


তিনি বলেছেন, ‘আমি মনে করি জঙ্গি হামলার আশঙ্কাটা... যদি কেরানীগঞ্জের ঘটনা না ঘটতো... এ মুহূর্তে আমি তীব্র আশংকাবোধ করছি না। তবে উড়িয়েও দিচ্ছি না। হামলার ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি।’
আজ ‎মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আইজিপি বাহারুল আলম। ‎


এ সময় ‎সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয় নির্বাচনী কোনো জঙ্গি হামলার সম্ভাবনা আছে কিনা।

‎এর জবাবে আইজিপি আরও বলেন, ‘আমাদের প্রধান আশঙ্কা ছিল প্রচার অভিযানের সময় ক্যাম্পেইনে যারা ইলেকশন বিরোধী তারা মনে করে ওদের ভাষায় তথাকথিত ওয়েস্টার্ন ডেমোক্রেসি এটা তাদের মতবাদের সঙ্গে মেলে না। তাদের ধর্মভিত্তিক মনোনয়ন হবে। এগুলোর তারা বিরোধী, এরাই এ রকম একটা প্ল্যান ছিল। গতকাল নির্বাচনের প্রচারণা শেষ হয়ে গেছে কোনো ঘটনা ঘটেনি।’‎


‎তিনি আশঙ্কার মধ্যে থেকেই বলেন, ‘এখন আশ্বস্ত হতে পারি জঙ্গি হামলার আশঙ্কাটা এখন আর ওভাবে নেই।’ ‎

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও