বাংলাদেশি পণ্যে শুল্ক কমিয়ে ১৯ শতাংশ করল যুক্তরাষ্ট্র, বিনা শুল্কে তৈরি পোশাক রপ্তানির প্রতিশ্রুতি

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪৬

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্কসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্কহার ২০ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ নির্ধারণ করেছে। এ ছাড়া বাংলাদেশে তৈরি নির্দিষ্ট কিছু টেক্সটাইল ও পোশাকপণ্যের ক্ষেত্রে শূন্য শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়।


আজ সোমবার বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ার চুক্তিতে স্বাক্ষর করেন। গত বছরের এপ্রিল থেকে প্রায় ৯ মাস ধরে এ বিষয়ে আলোচনা চলছিল।


চুক্তি স্বাক্ষরের পর বাণিজ্য উপদেষ্টা বলেন, এই চুক্তি দুই দেশের দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং উভয় দেশের বাজারে পারস্পরিক প্রবেশাধিকার উল্লেখযোগ্যভাবে বাড়াবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও