You have reached your daily news limit

Please log in to continue


জিমি লাইয়ের ২০ বছর কারাদণ্ড

হংকংয়ের গণতন্ত্রপন্থি আন্দোলনকর্মী জিমি লাইকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশ এবং রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করে তাকে ওই দণ্ড দেয়া হয়। স্থানীয় সময় সোমবার (৯ ফেব্রুয়ারি) হাইকোর্টের তিন বিচারকের রায় ঘোষণা করা হয়। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ৭৮ বছর বয়সি এই ধনকুবের। 

লাইয়ের বিরুদ্ধে হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনের আওতায় বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল। রাষ্ট্রবিরোধী বিষয়বস্তু প্রকাশের ষড়যন্ত্র করার আলাদা একটি অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। যদিও লাই এসব অভিযোগের বিরুদ্ধে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। ২০২০ সালের ডিসেম্বর থেকে কারাবাস করছেন তিনি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন