দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। তেজাবি সোনার মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে নতুন দর কার্যকর হচ্ছে। এতে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সোমবার সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এই দাম কার্যকর হবে।
বাজুসের তথ্য অনুযায়ী, রবিবার (৮ ফেব্রুয়ারি) ২২ ক্যারেট সোনার দাম ছিল ভরিপ্রতি ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। আজ নতুন দরে তা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা, অর্থাৎ ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।