ব্রাহ্মণবাড়িয়া-৩: দাপুটে বিএনপির সামনে নেই শক্ত প্রতিদ্বন্দ্বী

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনটি সদর ও বিজয়নগর উপজেলা নিয়ে গঠিত। আশির দশকে এই আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হলেও নব্বইয়ের দশক থেকে টানা চারবার বিএনপি এবং চারবার আওয়ামী লীগের প্রার্থী জয় পান। ভোটের হিসাবে দীর্ঘদিন ধরেই এই দুই দলের শক্ত অবস্থান রয়েছে আসনটিতে। তবে আওয়ামী লীগবিহীন এবারের নির্বাচনে এবং ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী তরুণ হওয়ায় ফাঁকা মাঠের সুযোগ কাজে লাগাতে চায় বিএনপি।


এই আসনে প্রার্থী কারা কারা?


এবার আসনটিতে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির ইঞ্জিনিয়ার মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল, ১১ দলীয় ঐক্য জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আতাউল্লাহ, জাতীয় পার্টির (জাপা) মো. রেজাউল ইসলাম ভূঞা, ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়াজুল করীম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আয়েশা আক্তার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. আবু হানিফ ও স্বতন্ত্র (হরিণ) মো. ওমর ইউসুফ খান। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও