You have reached your daily news limit

Please log in to continue


লিখিত পরীক্ষার ১ মাসের মধ্যে ফল, প্রাথমিকে শিক্ষক হচ্ছেন ১৪ হাজার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়ার এক মাসের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ৬১ জেলায় সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে উর্ত্তীন হয়েছেন ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী।

রোববার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। ফলাফল দেখুন এখানে

দেশজুড়ে ১ হাজার ৪০৮টি কেন্দ্রে সহকারী গত ৯ জানুয়ারি শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন প্রার্থী। এ পরীক্ষার ফল প্রকাশ করা হয় ২১ জানুয়ারি। যাতে উত্তীর্ণ হন ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হয় ২৮ জানুয়ারি; যা চলে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন