You have reached your daily news limit

Please log in to continue


তেল-শ্যাম্পু নয়, লম্বা চুল পেতে নিতে পারেন এই ৪ উপাদান

অনেকেই লম্বা চুল পছন্দ করেন। সে জন্য বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে চুল লম্বা করতে নিরন্তর কাজ করে যান। প্রতিদিন চুল বড় করার নানা প্রসাধনীও মাখেন। কিন্তু চোখে পড়ার মতো ফল পান না অনেকেই। চুল এক ইঞ্চিও যেন বাড়ে না। 

আপনাকে আর চুল লম্বার করার জন্য কোনো টোটকার প্রয়োজন নেই। শুধু কিছু ভেষজ উপাদান মাখলেই মিলবে সমাধান। ভেষজ উপাদান স্ক্যাল্প বা মাথার ত্বকের স্বাস্থ্য উন্নত করার মাধ্যমে চুলের বৃদ্ধি ঘটায়। আর এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।

এটি হতে পারে আমলকী। সাধারণত আমলকী চুলের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। এর মধ্যে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা চুলের ফলিকলকে মজবুত করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এর পাশাপাশি পাকা চুলের সমস্যা কমায়। আমলকীর তেল, হেয়ারপ্যাক ইত্যাদি ব্যবহার করতে পারেন।

এ ছাড়া আছে অ্যালোভেরা। চুলের পরিচর্যা করার সময় না থাকলে স্ক্যাল্পে অ্যালোভেরা জেল মেখে নিন। অ্যালোভেরাও চুলের স্বাস্থ্যের জন্য উপযোগী। এই ভেষজ উপাদান স্ক্যাল্পের প্রদাহ কমায় এবং ফলিকলকে মজবুত করতে সাহায্য করে। তা ছাড়া অ্যালোভেরা জেল ব্যবহার করলে চুলের টেক্সচার উন্নত হয় এবং চুল অনেক বেশি মসৃণ দেখায়।

আবার মেথির মধ্যে নিকোটিনিক অ্যাসিড নামক এক ধরনের উপাদান রয়েছে, যা চুলের বৃদ্ধি করতে সাহায্য করে। মেথি চুলের ফলিকলকে মজবুত করে এবং চুল পড়া কমিয়ে দেয়। এর পাশাপাশি খুশকির সমস্যাও দূর করে। মেথির তেল বা পেস্ট চুলে মাখতে পারেন। এমনকি মেথি ভেজানো পানি খেলেও চুল কোমর ছাড়াবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন