You have reached your daily news limit

Please log in to continue


ফুকেট উপকূলে কন্টেইনার জাহাজ ডুবি, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার

মালয়েশিয়া থেকে কন্টেইনার ভর্তি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ডের ফুকেট উপকূলে ডুবে গেছে একটি জাহাজ। জাহাজটিতে থাকা ১৬ বাংলাদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

পানামার পতাকাবাহী ‘এমভি সিলয়েড এআরসি’ নামের কন্টেইনার জাহাজটি শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে কাত হয়ে ডুবে যেতে থাকার তথ্য দিয়েছে এটির বাংলাদেশি এজেন্ট আলভি লাইন্স বাংলাদেশ।

ফুকেট উপকূল থেকে ৪ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে এটি ডুবে যেতে শুরু করলে থাই নেভির কর্মীরা দুর্ঘটনাস্থলের পথে রওনা দেন। জাহাজটিতে ২০০টি কন্টেইনার রয়েছে।

আলভি লাইন্স বাংলাদেশের অপারেশনাল ম্যানেজার বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহাজটি মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে চট্টগ্রাম বন্দরে আসছিল। ফুকেট উপকূলে জাহাজটি ৩০ ডিগ্রি কাত হয়ে আংশিক ডুবে যায়।

‘‘পরে জাহাজের ক্যাপ্টেন সেটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। জাহাজটিতে থাকা ১৬ নাবিকের সবাই বাংলাদেশি। তাদের স্থানীয়ভাবে উদ্ধার করে ফুকেটের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। তারা সকলেই সুস্থ আছেন।‘‘

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন