অফিসে যেভাবে সময় কাটে প্রভার

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৫

মডেল এবং অভিনেত্রী সাদিয়া আক্তার প্রভা। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিজীবন ও সমসাময়িক নানা বিষয়ে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় প্রভা জানালেন নিজের বদলে যাওয়া জীবনযাপন আর কর্মক্ষেত্রের অভিজ্ঞতার কথা।


ভিডিওতে প্রভাকে বেশ উচ্ছ্বসিত মেজাজে দেখা গেছে। তিনি জানান, শুটিং বা কাজের চাপে নয় বরং অফিসেই তার দিনটি সবচেয়ে গোছানো কাটে। 


প্রভা বলেন, ‘একমাত্র অফিসে যেদিন আসি সেই দিন সবকিছু টাইম মত হয়। টাইম মত নামাজ পড়ি, টাইম মত খাই, টাইম মত ঘুম থেকে উঠি। সবকিছু একদম টাইমলি মানে পুরা দিনটা একদম প্রপারলি ইউটিলাইজ করা হয়। একটা প্রোডাক্টিভ ডে হয়।’


তবে বাসায় থাকার দিনগুলো একেবারেই বিপরীত কাটে বলে অকপটে স্বীকার করেছেন এই অভিনেত্রী। প্রভার ভাষ্য, ‘এছাড়া যেদিন বাসায় থাকি সারাদিন শুয়ে থাকি, কফির পর কফি খেতে থাকি, স্ক্রল করতে থাকি। খাওয়া-দাওয়া মানে সবকিছু ইভেন তখন নামাজ পড়তে ও আলসেমি লাগে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও