যেসব জিনিস খাটের নিচে রাখলে স্বাস্থ্যের ক্ষতি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৮

ছোট ফ্ল্যাটের শহুরে জীবনে জায়গার অভাবে খাটের নিচে অনেক কিছু গুছিয়ে রাখা হয়। পুরানো কাগজ, বাড়তি বালিশ, স্যুটকেস, জুতা— সবকিছুরই আশ্রয় মেলে সেখানে।


বাইরে থেকে গোছানো মনে হলেও অদৃশ্যভাবে তৈরি হয় ধুলা, জীবাণু ও অ্যালার্জির বড় আস্তানা।


বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, “খাটের নিচের বন্ধ ও অন্ধকার পরিবেশে ধুলোবালি জমে শ্বাসকষ্ট, ত্বকের সমস্যা বা অ্যালার্জির ঝুঁকি বাড়ে।”


তাই ভুলেও এসব জিনিস খাটের নিচে রাখা যাবে না।


পুরানো কাগজ ও কার্ডবোর্ড


খবরের কাগজ, ম্যাগাজিন বা কার্ডবোর্ডের বাক্স খুব দ্রুত ধুলা টানে। আর্দ্রতা পেলে ছত্রাক জন্মাতে পারে।


‘ডাস্ট অ্যালার্জি’ থাকলে এটি বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়।


গৃহিণী ফারজানা হক বিথী এই বিষয়ে মন্তব্য করেন, “এসব জিনিস খাটের নিচে না রেখে প্রয়োজন না থাকলে ফেলে দিন বা পুনর্ব্যবহার করুন।”


কম্বল ও বাড়তি বালিশ


বক্স খাটের ভেতর শীতের কম্বল বা বাড়তি বালিশ রাখা সাধারণ বিষয়। তবে সঠিকভাবে ঢেকে না রাখলে ধুলা জমে যায়।


পরে ব্যবহার করলে শ্বাসকষ্ট বা অ্যালার্জির সমস্যা বাড়তে পারে। রাখতে হলে পরিষ্কার কভার বা ‘এয়ারটাইট ব্যাগে’ সংরক্ষণ করুন।


চামড়ার ব্যাগ ও জুতা


খাটের নিচের অন্ধকার ও বন্ধ পরিবেশ চামড়ার জিনিসের জন্য উপযুক্ত নয়। এতে চামড়া নষ্ট হয়, দুর্গন্ধ তৈরি হয় এবং জীবাণু বাসা বাঁধে।


দীর্ঘদিন ভালো রাখতে খোলা ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন।


স্যুটকেস


বড় স্যুটকেস অনেকেই খাটের নিচে ঠেলে রাখেন। নিয়মিত পরিষ্কার না করলে ধুলা জমে এবং পোকামাকড়ের আশঙ্কা থাকে।


ভ্রমণের পর স্যুটকেস পরিষ্কার করে শুকনা জায়গায় সংরক্ষণ করাই নিরাপদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও