ভোট: স্কুল-কলেজ ৫ দিন বন্ধ, মাদ্রাসায় শুরু হচ্ছে রোজার ছুটি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো টানা পাঁচদিন বন্ধ থাকবে।


কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোও পাঁচ দিন বন্ধ থাকবে। আর নির্বাচনের ছুটির মধ্য দিয়ে মাদ্রাসায় রোজা ও ঈদের ছুটি শুরু হবে।


বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণের কথা আছে।


ভোটের আগের দিন বুধবার ও ভোটের দিন বৃহস্পতিবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এরপরের দুইদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তাই এই চার দিন সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে।


এরপর ১৫ ফেব্রুয়ারি শিবরাত্রি ব্রত (স্কুল–কলেজের ছুটির তালিকা অনুযায়ী) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো টানা পাঁচ দিন বন্ধ থাকছে।


এদিকে মাদ্রাসার ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, রোববার ১৫ ফেব্রুয়ারি থেকে মাদ্রাসাগুলোরতে রোজা ও ঈদের ছুটি শুরু হবে। আগামী ২৬ মার্চ পর্যন্ত মাদ্রাসাগুলোতে এ ছুটি চলবে, ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও