You have reached your daily news limit

Please log in to continue


ঢাকার ২০ আসন: একপেশে ফল নাকি সমানে সমানে লড়াই?

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকার ২০টি আসনে বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী ও তাদের শরিক জাতীয় নাগরিক পার্টি-এনসিপিও আলোচনায় আছে।

গণঅভ্যুত্থানের পরিচিত মুখ নাহিদ ইসলামের এনসিপির সঙ্গে শফিকুর রহমানের জামায়াত জোট বেঁধে বদলে যাওয়া রাজনৈতিক পটভূমিতে চমক দেখাতে পারবে? নাকি তিন দশক পর বিএনপির একাধিপত্য ফিরবে।

বছর দেড়েক আগে আওয়ামী লীগ সররকারের বিরুদ্ধে মাঠে নেমেছিল যেসব দল, তাদের শীর্ষ নেতারা ঢাকায় কেমন ফল করবেন?

জামায়াত-এনসিপির ‘চাঁদাবাজি ও সন্ত্রাসী বিরোধী কার্ড’ বিএনপিকে রুখতে পারবে? ভোটের ইতিহাস আর মাঠের বাস্তবতা কী ইঙ্গিত দিচ্ছে?

ভোটারদের কেউ কেউ বলছেন, ঢাকার আসনগুলোতে বিএনপির জেতার সম্ভাবনাই বেশি। আবার কেউ কেউ বলেছেন, জামায়াত এবার কয়েকটি আসন পেয়ে যেতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন