গণভোট: নির্বাচন কমিশনের মস্ত বড় ভুল নির্দেশনা

প্রথম আলো ড. বদিউল আলম মজুমদার প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৯

গত ২৯ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত বিভাগীয় কমিশনার, ঢাকা/চট্টগ্রাম ও রিটার্নিং কর্মকর্তা; আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ঢাকা/চট্টগ্রাম/খুলনা ও রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক (সকল) ও রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে ‘১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে গণভোটের পক্ষে “হ্যাঁ অথবা না”–এর বিষয়ে প্রচারণা–সংক্রান্ত’ একটি নির্দেশনা জারি করা হয়।


নির্দেশনাটিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ে গণভোট অধ্যাদেশ, ২০২৫–এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর অনুচ্ছেদ ৮৬–এর বিধানাবলির প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন; তবে তিনি গণভোটে “হ্যাঁ”–এর পক্ষে বা “না”–এর পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না। কেননা, এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ, ২০২৫–এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। ২। বর্ণিতাবস্থায় উল্লেখিত বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও