ভালোবাসা দিবসে হয়ে উঠুন অনন্যা, প্রিয় মানুষটাকে যেভাবে চমকে দেবেন

যুগান্তর প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৩

আর কয়েক দিন পরেই ভ্যালেন্টাইন’স ডে, যাকে বলে ভালোবাসা দিবস। নতুন হোক কিংবা পুরোনো— সব যুগলের কাছেই এ দিনটি বড় আবেগের। বড় হৃদয় ছুঁয়ে যাওয়ার একটি দিন। তাই প্রস্তুতিও তুঙ্গে। বিশেষ এই দিনে প্রিয়জনের চোখে নিজেকে মোহময়ী করে তুলতে আপনিও হয়ে উঠুন আকর্ষণীয় ও অনন্য রূপে। তবে সাজ যেমনই হোক, আপনার আত্মবিশ্বাসই আসল অলঙ্কার। মনের মানুষের সামনে এই ভ্যালেন্টাইনে নিজেকে মেলে ধরুন একদম নতুনভাবে।


কীভাবে সাজবেন আপনি? চলতি বছরের ট্রেন্ড বলছে— চড়া আর হালকা মেকআপের সুষম মেলবন্ধনেই লুকিয়ে রয়েছে আসল ম্যাজিক। নজর কাড়ুক আপনার মায়াবী চোখ। ২০২৬ সালের এই ভালোবাসা দিবসে আপনার চোখের সাজে মাত করতে পারেন গোলাপি, কমলা, কোরাল কিংবা ল্যাভেন্ডারের শেডে। 


আর যদি আপনি একটু সাহসী হতে চান, তাহলে মেটালিক ফিনিশ আইশ্যাডোর ব্যবহার আপনাকে এনে দেবে নতুনত্ব আর আভিজাত্য। ট্রেন্ড মেনে কালোর বদলে রঙিন আইলাইনারও ব্যবহার করতে পারেন। তবে কাজল দিতে ভুলবেন না। চোখের তলায় ভরাট কাজল আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে। আইব্রো পমেড দিয়ে ভ্রু সুঠাম করুন এবং তার নিচে কন্সিলার ব্যবহার করে আকৃতিকে আরও স্পষ্ট করে তুলুন।


এবারের ভালোবাসা দিবসে আপনার ঠোঁটে জাদু আনুন। লাল লিপস্টিকের চিরন্তন ধারাকে এবার একটু সরিয়ে রাখুন। তার বদলে বেছে নিন ওমব্রে স্টাইল। ন্যুড লাইনার দিয়ে ঠোঁটের কিনারা এঁকে মাঝখানে গাঢ় গোলাপি বা লাল লিপস্টিক মাখুন। এতে যেমন রঙ স্মাজ হওয়ার ভয় থাকে না, ঠিক তেমনই লুকটা আসে বেশ আধুনিক। যারা খুব হালকা সাজ পছন্দ করেন, তারা ক্যারামেল বা হালকা বেরি শেডের ন্যুড লিপস্টিক বেছে নিতে পারেন। উপরের ঠোঁটের খাঁজে সামান্য হাইলাইটার ব্যবহার করতে ভুলবেন না।


আবার শীতের শেষে মেকআপ দীর্ঘস্থায়ী করতে প্রথমে ভালো প্রাইমার লাগান। এরপর কন্সিলার ও ফাউন্ডেশন। দিনের বেলা ডেটে বেরোলে সানস্ক্রিন মাস্ট। সবশেষে দুই গালে এপ্রিকট বা পিচ শেডের ব্লাশ আর সামান্য হাইলাইটার দিলেই কেল্লাফতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও