You have reached your daily news limit

Please log in to continue


এআই খাতে বিনিয়োগ বাড়বে, অ্যামাজনের শেয়ারে ধস

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে দৌড়ে নামতে গিয়ে বড় অঙ্কের বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে অ্যামাজন। আর তাতেই কেঁপে উঠেছে শেয়ারবাজার। শুক্রবার কোম্পানিটির শেয়ারদর প্রায় ৯ শতাংশ পড়ে যায়। বিনিয়োগকারীদের শঙ্কা— এত বড় ব্যয়ের বিপরীতে আদৌ কি মিলবে প্রত্যাশিত মুনাফা?

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে অ্যামাজন প্রায় ২০০ বিলিয়ন ডলার মূলধনী ব্যয় (ক্যাপেক্স) করার পরিকল্পনা করেছে। মূল লক্ষ্য ডেটা সেন্টার সম্প্রসারণ ও এআই চিপে বিনিয়োগ। শুধু অ্যামাজন নয়, যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মিলিয়ে এ বছর এআই অবকাঠামোয় ব্যয় ৬৩০ বিলিয়ন ডলার ছাড়াতে পারে।

বিশ্লেষকেরা বলছেন, প্রযুক্তি জায়ান্টগুলো এআইকে ভবিষ্যৎ হিসেবে দেখছে— এটা নতুন নয়। কিন্তু ব্যয়ের এই মাত্রা বাজারকে অবাক করেছে। মফেটনাথানসন-এর বিশ্লেষকেরা মন্তব্য করেছেন, ব্যয় বাড়বে— এটা প্রত্যাশিত ছিল। তবে যে হারে বাড়ছে, তা বাজারের পূর্বাভাসের চেয়ে অনেক বেশি। এতে ঝুঁকিও বাড়ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন