You have reached your daily news limit

Please log in to continue


রাশিয়ার তেল কেনায় ভারতকে দেওয়া ২৫% শুল্কের শাস্তি তুলে নিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল কেনায় ভারতের পণ্যে আরোপ করা অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিয়েছেন।

দিন কয়েক আগে ঘোষিত বাণিজ্য ‍চুক্তির বাস্তবায়নে নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে এ শুল্ক তুলে নেওয়া হল বলে জানিয়েছে প্যারিসভিত্তিক এক বার্তা সংস্থা।

“রুশ ফেডারেশনের কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে ভারত,” অতিরিক্ত ২৫% শুল্ক তুলে নেওয়ার যে নির্বাহী আদেশে ট্রাম্প স্বাক্ষর করেছেন, সেখানে এ কথাই লেখা রয়েছে।

নয়া দিল্লি আরও মার্কিন জ্বালানি পণ্য কিনবে বলে জানিয়েছে এবং ‘আগামী ১০ বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর একটি রূপরেখায় সম্প্রতি তারা সম্মতিও দিয়েছে’, বলা হয়েছে ওই নির্বাহী আদেশে।

এই আদেশের ফলে শনিবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় ১২টা ১ মিনিট থেকে ভারতীয় পণ্যের ওপর দেওয়া ওই শাস্তিমূলক ২৫% শুল্ক আর কার্যকর থাকবে না।

এর কয়েকদিন আগেই ট্রাম্প ভারতের শুল্ক কমিয়ে একটি বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করেছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ তেলা কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন বলেও সেসময় দাবি করেছিলেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন