ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের আবার সংঘর্ষ

প্রথম আলো প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫২

রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।


আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে দ্বিতীয় দফায় এই সংঘর্ষ শুরু হয়েছে। রাত ৮টা ২০ মিনিটে প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।


এর আগে সন্ধ্যা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বারডেম হাসপাতালের পাশ থেকে পুলিশের একটা দল হোটেল ইন্টাকন্টিনেন্টাল মোড়ের দিকে যাচ্ছিল। তাদেরকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন বিক্ষোভকারীরা। পরে বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশকে ধাওয়া দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও