দেড় মাস অস্ট্রেলিয়ায় থেকে কী শিখলেন রিশাদ

প্রথম আলো প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩

রিশাদ হোসেনের ফেসবুক পেজে সর্বশেষ পোস্টটা গত ২৪ জানুয়ারির। অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং ও স্টিভেন স্মিথের সঙ্গে ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘মৌসুমের শেষ, পুরো যাত্রায় স্মৃতির ভান্ডার সমৃদ্ধ হয়েছে।’ দেড় মাসের যাত্রায় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে যে অনেক কিছু শিখেছেন, সেটিই বোঝাতে চেয়েছেন রিশাদ।


সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিগ ব্যাশে খেলতে গিয়ে হোবার্ট হারিকেনসের হয়ে ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন রিশাদ। কাল অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টিতে দুরন্ত একাদশের বিপক্ষে ধূমকেতুর হয়ে ৩ উইকেট নেওয়ার পর সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি।


সেখানে প্রায় পুরোটা সময়ই তাঁকে কথা বলতে হয়েছে বিগ ব্যাশ নিয়ে। নিজের অভিজ্ঞতা জানিয়ে রিশাদ বলেছেন, ‘ওরা অনেক বিনয়ী। যত বড় ক্রিকেটার হোক না কেন, ওরা অনেক সরল। যে কারও সঙ্গে আরামসে মানিয়ে নেয়। আমার কাছে এটা ভালো লেগেছে যে বড়–ছোট কোনো কিছু দেখে না। আমি চেষ্টা করব এ রকম থাকতে।’


অস্ট্রেলিয়ার ক্রিকেটের মানসিকতা আর ভালো পরিবেশে অভ্যস্ত হওয়া ভবিষ্যতেও কাজে আসবে বলে মনে করেন রিশাদ। সেখানে অনেক বড় বড় ক্রিকেটারের সঙ্গে দেখা ও কথা হয়েছে তাঁর। এর মধ্যে স্মিথ ও পন্টিংয়ের সঙ্গে তো ছবিই আপলোড করেছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও