১২৭ বছর পর নতুন ডাক আইন: অনুমোদন পেল ‘ডাকসেবা অধ্যাদেশ ২০২৬’

যুগান্তর প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪০

ব্রিটিশ আমলের ১২৭ বছরের পুরোনো ‘দ্য পোস্ট অফিস অ্যাক্ট, ১৮৯৮’ পরিবর্তন করে সম্পূর্ণ নতুন ও আধুনিক ‘ডাকসেবা অধ্যাদেশ, ২০২৬’ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এই অনুমোদন দেওয়া হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বাংলাদেশ ডাকের ডিজিটাল রূপান্তর, ই-কমার্স কমপ্লায়েন্স, আধুনিক ঠিকানা ব্যবস্থাপনা, ব্যক্তিগত উপাত্তের নিরাপত্তা এবং প্রাতিষ্ঠানিক ক্ষমতা জোরদার করার লক্ষ্যে এই নতুন অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে।


নতুন অধ্যাদেশে সরাসরি আইনিভাবে ক্ষমতায়িত ‘মেইলিং কুরিয়ার লাইসেন্সিং কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এই কর্তৃপক্ষ সকল বাণিজ্যিক ডাক ও কুরিয়ার অপারেটরদের লাইসেন্স প্রদান এবং সেবার মান নিয়ন্ত্রণ করবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও