একুশে পদকের জন্য মনোনীত ববিতা ও আইয়ুব বাচ্চুসহ ৯ ব্যক্তি, পাচ্ছে ওয়ারফেজও
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৭
দেশবরেণ্য অভিনয়শিল্পী ফরিদা আক্তার ববিতা ও ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী প্রয়াত আইয়ুব বাচ্চুসহ ১০ জন এ বছরের একুশে পদক পাচ্ছেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন চলচ্চিত্রে অভিনেত্রী ববিতা, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), চারুকলায় অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার জস এবং নৃত্যে অর্থী আহমেদ। আর প্রতিষ্ঠান ওয়ারফেজ।